২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে ট্রেনের ধাক্কায় কলা বিক্রেতার মৃত্যু

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ কলা বিক্রেতা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 07:44 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, আগষ্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ কলা বিক্রেতা মারা গেছেন। রোববার সকাল সোয়া ১১টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত কলা বিক্রেতার নাম চান মিয়া (৭০)। ঘটনার সময় তার মাথায় কলার ঝাকা ছিল। রলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিবাগ রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় চান মিয়া রেললাইন থেকে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৩৪১ ঘ.