২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ট্রলার ডুবি

মাওয়া ঘাটে শনিবার রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 06:38 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাটে শনিবার রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো প্রাণহানি হয়নি বলে পুলিশ জানিয়েছে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. তায়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাট থেকে একটি ট্রলার কাওড়াকান্দির উদ্দেশে রওনা দেবার ঠিক আগের মুহূর্তে একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। সব যাত্রীকে উদ্ধার করে অন্য দু'টি ট্রলারে নিরাপদে ওপারে পৌঁছে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৬ ঘ.