২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় শনিবার বিকালে সিনএজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হন দুইজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 06:14 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

লক্ষ্মীপুর, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় শনিবার বিকালে সিনএজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হন দুইজন। (আরো তথ্যসহ) চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, দুর্ঘটনার জেরে উত্তেজিত ছাত্র-জনতা বাসটি জ্বালিয়ে দেয়। এছাড়া প্রায় একঘণ্টা রায়পুর-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন- সদর দেলোয়োর হোসেন (২৪) ও নোমান হোসেন (১২)। এদের মধ্যে দেলোয়ার হোসেন উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং নোমান প্রতাপগঞ্জ হাইস্কুরের ৭ম শ্রেণীর ছাত্র। আহতদের মধ্যে সিএনজি চালক মাহবুবকে (৩৫) লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং অপরজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পরিতোষ ঘোষ বলেন, নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার জামতলায় শনিবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোজাহার হোসেন (৭০) জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের বাসিন্দা। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-নাচোল সড়কের জামতলায় সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় মোজাহারকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.