ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় রাজধানীর এক পরীক্ষাকেন্দ্র থেকে এক ভূয়া পরীক্ষার্থী ও প্রশ্নপত্র বিক্রয়কারীকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মো. বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "তেজগাঁও সরকারী কলেজ থেকে আব্দুল হাদি নামে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। একই কলেজের সামনে থেকে প্রশ্নপ্রত্রের ফটোকপিসহ মো. আবিদ হাসান নামে একজনকে আটক করা হয়।"
বাশার জানান, কলেজ কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে।
এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২১৬ ঘ.
bdnews24