২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার সম্মানে শনিবার এ ইফতার পার্টি আয়োজন করে সশস্ত্র বাহিনী। সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ। পরে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া মাহফিলের পর ইফতারে অংশ নেন। স্পিকার আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংসদ, বিভিন্ন দেশের কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৭ ঘ.