ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র আনন্দ বাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে শুক্রবার দুপুরে দু'গ্র"পের মধ্যে দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এ সময় বাজারের শতাধিক দোকানে ভাংচুর ও লুটপাট করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনন্দ বাজারের মাছ বাজারে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরাসার গ্রামের ফায়েজ মিয়া এবং কান্দিপাড়ার আলাল মিয়ার সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে দুগ্র"পের মধ্যে সংঘর্ষ বাঁধে।
দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ সময় আনন্দ বাজার, লাখি বাজার, সড়ক বাজার, নিউ মার্কেট ও জগত বাজারসহ আশপাশ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫২৩ ঘ.
bdnews24