২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 05:22 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

মাদারীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইম মাদবর (৮) উপজেলার কাদিরপুর ইউনিয়নের ফরাজীকান্দি গ্রামের লাভলু মাদবরের ছেলে। লাভলু মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের ফসলি জমির মাঝের একটি ডোবায় সাইম পড়ে যায়। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১১৯ ঘ.