ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল আবু তাহের হত্যার রহস্য উদঘাটনের দাবিতে আগামী ৩১ অগাস্ট সারা দেশে 'দাবি দিবস' কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।
জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে ৩১ অগাস্টের কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২২৪০ ঘ.
bdnews24