২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ইউপি চেয়ারম্যান খুন: গ্রেপ্তার ১

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

খুলনা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নড়াইলের গোবরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আল মামুন ওরফে বোমারু মামুন (৩৬) চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল জনযুদ্ধ) সদস্য। গত ১৬ অগাস্ট দিনদুপুরে যশোর-খুলনা মহাসড়কের দামোদর এলাকায় গুলি করে হত্যা করা হয় ইউপি চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, মামুনকে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামুন নিহত চেয়ারম্যান বাদলের ছোট ভাই ফুলতলা উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যা প্রচেষ্টা এবং ফুলতলার মৎস্য ব্যবসায়ী আজাদ গাজী হত্যা মামলাসহ আধা ডজন মামলার আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৩ ঘ.