ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন যুগ্ম-সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
যুগ্ম-সচিবদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এমএ জলিল এবং ভালনারেবল গ্র"প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা পুওর প্রকল্পের প্রকল্প পরিচালক মোরশেদ আলমকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এসএম আশরাফুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের সচিব পদে প্রেষণে থাকা উপ-সচিব জাফর আলমকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২১৪৬ঘ.
bdnews24