চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২১ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বুধবার রাতে পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে আটশ' ভারতীয় রুপীও উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- শেখটোলা মহল্লার মাসুদ রানা দাসু (৩২)।
তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত দেড়টার দিকে শেখটোলা মহল্লায় সন্দেহজনক গতিবিধি দেখে র্যাব সদস্যরা মাসুদকে আটক করে।
র্যাব-৫ এর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান জানান, তার কাছে ভারতীয় একটি পাঁচশ' রুপী ও তিনটি একশ' রুপীর নোট এবং বাংলাদেশি এক হাজার টাকার একটি, পাঁচশ' টাকার পাঁচটি নম্বরের ৪২টি নোট পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.
bdnews24