২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ ফেনসিডিলসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 06:13 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ ফেনসিডিলসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিডিআর। গ্রেপ্তারকৃত ক্ষিতিশ মণ্ডল (৩০) পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানাধীন হাদীনগর গ্রামের বাসিন্দা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত দেড়টার দিকে ভারত থেকে কয়েকজন লোক কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিডিআরের একটি টহলদল তখন তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় ক্ষিতিশ মণ্ডলের কাছে ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এর মাঝে অন্যরা পালিয়ে যায়। মেজর নজরুল জানান, ক্ষিতিশ মণ্ডলকে রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১২১১ ঘ.