২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের মুখে নবজাতকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বুধবার রাতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বুধবার রাতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকে একটি কুকুরের মুখে নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় ধাওয়া খেয়ে কুকুরটি নবজাতকের লাশ ফেলে দেয়। পরে হাসপাতালের কর্মচারীরা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৩৬ ঘ.