২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজিঅটো চালকদের আঙুলের ছাপ নিচ্ছে সিএমপি

ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে সিএনজি অটোরিকশা চালকদের আঙুলের ছাপ ও তথ্য সংগ্রহ করছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে সিএনজি অটোরিকশা চালকদের আঙুলের ছাপ ও তথ্য সংগ্রহ করছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার নগরীর বিভিন্ন সড়কে অটোরিক্সা থামিয়ে ল্যাপটপের মাধ্যমে এর চালকদের আঙুলের ছাপ, নাম, মালিকের নাম ও গাড়ির নম্বরসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। সিএমপির উপকমিশনার(উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম দিনে শতাধিক গাড়িচালকের আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে।" তিনি জানান, মহানগরীতে মোট ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালান ২৫ হাজার চালক। অতিরিক্ত এই বদলি চালকরাই ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে। তিনি জানান, তথ্য সংগ্রহের পর ঝটিকা অভিযানের মাধ্যমে দেখা হবে নিবন্ধিত চালকরাই গাড়ি চালাচ্ছেন কি না। সিএনজিচালকদের আঙুলের ছাপ ও নাম, মালিকের নাম ও গাড়ির নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি তথ্য ব্যাংক তৈরি করে অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান বনজ কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/২১৫৬ ঘ.