সাতক্ষীরা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সাতক্ষীরা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
ভোমরা সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা ঋষিপাড়া এলাকায় বুধবার দুপুরে এই বৈঠক হয়।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্পের সুবেদার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, ওই সীমান্তের মেইন পিলার ২ এর কাছে জমির আইল নিয়ে দুই দেশের জমি মালিকদের মধ্যে বিরোধ দেখা দেয়।
এই বিরোধ নিরসনের জন্য বিএসএফ বৈঠকের প্রস্তাব দেয় বিডিআরকে।
তিনি জানান, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে পরে আবারো বৈঠক হবে।
বিডিআরের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ভোমরা ক্যাম্পের সুবেদার আব্দুল কুদ্দুস।
বিএসএফের পক্ষে ছিলেন গোয়ালপাড়া ক্যাম্পের কর্মকর্তা এস এস জার্চা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24