২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বাধ্য করা যাবে না

শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা এবং ধর্মীয় পোশাক পরতে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার একটি পরিপত্র জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা এবং ধর্মীয় পোশাক পরতে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা বোর্ড থেকে তদন্তে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবিধানের ২৮ অনুচ্ছেদে বর্ণিত মানবাধিকার সংরক্ষণের কথা উল্লেখ করে পরিপত্রে চার দফা নির্দেশনার কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে- শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রীকে বোরকা অথবা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে বাধা দেওয়া যাবে না। বোরকা না পরলে কোনো ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং বোরকা ও ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হলে তা অসদাচরণ বলে গণ্য হবে। এর আগে গত ২২ অগাস্ট হাইকোর্ট সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে বোরকা পরতে বাধ্য না করার এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদেরকে বাদ না রাখার নির্দেশ দেয়। শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত পরিপত্রে আরো বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরা নিয়ে স