নড়াইল, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি গোবিন্দ কুণ্ডুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দ কুণ্ডুর বরাত দিয়ে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দ কুণ্ডু রতডাঙ্গা বাজার থেকে নিজ বাড়ি কমলাপুরে যাচ্ছিলেন। রতডাঙ্গা শ্মশানের কাছে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, তার চারটি আঙ্গুল মারাত
bdnews24