২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে গরু হত্যার দায়ে ৪ জনের কারাদণ্ড

খাবারে বিষ দিয়ে গরু হত্যার দায়ে নারায়ণগঞ্জে চারজনের কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারে বিষ দিয়ে গরু হত্যার দায়ে নারায়ণগঞ্জে চারজনের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আশরাফুজ্জামান জিলানী এ রায় দেন। দণ্ডিতরা হলেন, বাদল মনি (৩৫), মেথর দিলীপ (৩৫), দিনেশ (৫০) ও ঋষি দিলীপ (২৫)। রায় ঘোষণার সময় তারা আদালাতে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে ১৫ মাসের সশ্রম কারাভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৬ জুলাই রাতে বন্দর উপজেলার লক্ষ্যার চর দক্ষিণ পাড়ার রমজান আলীর ছেলে রিপনের গোয়াল ঘরে আসামিরা ঘাসের সঙ্গে বিষ মিশিয়ে দিলে ১৮টি গরু মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.