২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলা হাসপাতালে নার্সদের বিক্ষোভ

চাকরিচ্যুত নার্সদের পুনর্বহাল, বেতন-ভাতা বৃদ্ধিসহ বোনাসের দাবিতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নার্সরা কর্মবিরতি ও বিক্ষোভ শরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিচ্যুত নার্সদের পুনর্বহাল, বেতন-ভাতা বৃদ্ধিসহ বোনাসের দাবিতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নার্সরা কর্মবিরতি ও বিক্ষোভ শরু করেছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বাড্ডা থানার উপ পরিদর্শক মো. আজিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকজন নার্সকে সাময়িক বহিষ্কার করে। "এর পর থেকে হাসপাতালের নার্সরা তাদের চাকরিতে পুনর্বহাল ও অন্যান্য দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।" তিনি জানান, রাত ৮টার দিকে হাসপাতালের সামনে প্রায় ৫০ জন নার্সকে অবস্থান করতে দেখা গেছে। হাসপাতালের ডিউটি ম্যানেজার ওয়াসিম বিকাশ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কিছু বলা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেবি/এইচএ/২০১৭ ঘ.