২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক আইন মানার আহ্বান মনজুরের

যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম। মঙ্গলবার দুুপরে নগর ভবনে সড়ক পরিবহন ও বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, সিটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। বাস মালিক সমিতির নেতারা সিটি মেয়রের নির্দেশনা অনুসরণের আশ্বাস দিয়ে অবিলম্বে নগরী থেকে পারমিটহীন গাড়ি উচ্ছেদের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/১৯৫৮ ঘ.