২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২ সেপ্টেম্বর

২৯ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পহেলা সেপ্টেম্বরের পরিবর্তে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পহেলা সেপ্টেম্বরের পরিবর্তে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সুচী অনুযায়ী পহেলা সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। জন্মাষ্টমীর সরকারি ছুটির ফলে ওইদিনের পরীক্ষা ২ রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডারের ১২৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা ২রা সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সময় এবং স্থানে অনুষ্ঠিত হবে। ওই বিবরণীতে বলা হয়, পরীক্ষার্থীদের নামে আগে ইস্যুকরা সাক্ষাৎকারপত্র নিয়েই তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন কোন সাক্ষাৎকারপত্র ইস্যু করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিসি/ ১৮১৫ ঘ.