২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে মো. নাসির নামের ১৪ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে মো. নাসির নামের ১৪ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জুরাইন বালুর মাঠ সংলগ্ন একটি জুয়ার ক্যারম বোর্ডের ঘর থেকে মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। একটি মোবাইল সেটের জন্য তাকে হত্যা করার পর ঝুলিয়ে রাখা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। শ্যামপুর থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের আড়ার সঙ্গে গলায় জামা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার মৃত্যু রহস্যজনক। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাসিরের ফুপু রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসির গত রোববার তার এক ভাইয়ের একটি দামি মোবাইল সেট নিয়ে ১৬০, করিমুল্লাবাগ, পোস্তাগোলার বাসা থেকে বের হয়। পরে বাসায় এসে জানায় একদিন ব্যবহারের কথা বলে তার মোবাইল সেটটি জুয়ার ক্যারম বোর্ড ঘরের মালিক আলমগীর ও মিঠু নিয়েছে। সোমবার বিকালে মোবাইল সেটটি আনার জন্য বাসা থেকে বের হয়ে নাসির আর ফিরে আসেনি। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে তারা নাসিরের মৃত্যুর খবর পান বলে জানান রীনা বেগম। নাসিরের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। তার বাবার নাম ইউনুস সরদার। নাসির লেগুনা গাড়ির হেলপার হিসাবে কাজ করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কেএমএস/১৫৫৮ ঘ.