বাগেরহাট, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-খুলনা সড়কে মঙ্গলবার সকালে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক গৃহবধূ নিহত হন।
পুলিশ জানিয়েছে, ওই সড়কের বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা বেগমের (৫০) বাড়ী শহরের খারদ্বার এলাকায়।
বাগেরহাট মডেল থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে আয়েশা পানি আনার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে বাগেরহাটগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, ঘাতক বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কিউএইচ/১১৪৬ ঘ.
bdnews24