নারায়ণগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়ি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাদের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
রোববার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগ নামধারী নারায়ণগঞ্জ শহরের টুন্ডা সেলিম, আমির, সুমন, খোকনের নেতৃত্বে একদল যুবক রাত সাড়ে ৮টার দিকে লাঠিসোটা ও রামদা নিয়ে নুরুজ্জামানের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা মহিলাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে দখলের চেষ্টা করে। হামলাকারীরা ঘরের আলমারি থেকে ২৫ ভরি
bdnews24