২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুর রহমান বয়াতি হাসপাতালে

বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি উচ্চ রক্তচাপ ও শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি উচ্চ রক্তচাপ ও শ্বাস কষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের প্রখ্যাত ও প্রবীন এ শিল্পীকে গুরুতর অসুস্থ অবস্থায় গত রোববার রাজধানীর ধানমণ্ডিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে (জেবিএফএইচ) ভর্তি করা হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু। তিনি বলেন, "আব্দুর রহমান বয়াতি শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগের চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ-১) রাখা হয়েছে।" প্রাথমিক চিকিৎসায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে মাহবুবুল আলম জানান। ওই হাসপাতালের আইসিইউ প্রধান ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. একেএম শফিকুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাকী ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার সাহার অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে মাহবুবুল আলম জানান। তিনি আরো জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এই বাউল শিল্পীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৭৩৪ ঘ.