ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে চন্দ্রতিথি অনুসারে জন্মাষ্টমী উপলক্ষে পূর্বে ঘোষিত ২ সেপ্টেম্বরের পরিবর্তে ১ সেপ্টেম্বর বুধবার সরকারি ও আধা সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি পালন করা হবে।
যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজম্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকুরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকুরি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুযায়ী বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৫৪ ঘ.
bdnews24