২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল সভাপতি আলালের বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির কয়েক'শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির কয়েক'শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকালে রাজধানীর পল্টন থানায় উপ-পরিদর্শক নাসির উদ্দিন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টা করে যুবদল। এছাড়া তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। ওসি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবিতে ওই মিছিল বের করে যুবদল নেতা-কর্মীরা। আরাফাত রহমান কোকো চিকিৎসার জন্য প্যারোলে থাইল্যান্ডে রয়েছেন। শর্ত না মানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স