২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বোমা ও সরঞ্জাম উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় ১৫টি বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

পাবনা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় ১৫টি বোমা এবং বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার পিড়াহাটি গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানায়। সাঁথিয়া থানার ওসি এসএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা চালাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি'র (এমএল লাল পতাকা) ক্যাডাররা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম মাটির নিচে পুঁতে রেখেছিল। গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। বোমাগুলো সাঁথিয়া থানায় নিয়ে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.