কুমিল্লা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময়ে সরকার সমর্থক যুবলীগ ও বিরোধীদল বিএনপি ইফতার মাহফিল ডাকায় কুমিল্লার মেঘনা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রসাশন।
রোববার দুপুর ৩টা থেকে প্রশাসন উপজেলা সদরে সব ধরনের মিছিল, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
সোমবার সকাল পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদের পাশে বালুর মাঠে বিএনপি ও যুবলীগ ইফতার মাহফিল আয়োজন করে।
এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24