২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪

নরসিংদীর রায়পুরায় 'ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়' পুলিশ সন্দেহভাজন চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরায় 'ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়' পুলিশ সন্দেহভাজন চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় দেশি অস্ত্র ও একটি গাড়ি জব্দ করা হয়। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- উপজেলার চর পলাশ এলাকার নূরে আলম (২৪), সৈকত (২১), পলাশ ভাগ্যপাড়া এলাকার উজ্জ্বল (২৩) ও পারুলিয়া এলাকার রুবেল (২৫)। এদের বিরুদ্ধে পলাশ থানায় ডাকাতিসহ একাধিক মামালা রয়েছে বলে পুলিশ জানায়। রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, পুলিশের একটি টহল দল চারারবাগ বাজারে একটি ট্যাক্সি ক্যাব নিয়ে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িতে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে দুইটি চাপাতি, দুইটি রামদা, তিনটি চাইনজ কুড়াল ও তিনটি ছুড়ি উদ্বার করা হয়। তাদের সঙ্গে থাকা ক্যাবটিও (ঢাকা মেট্রো খ-১১-২৭১৪) আটক করা হয়। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে পুলিশ রায়পুরা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দু'টি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.