২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস খাদে, নিহত ১

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলায় একটি যাত্রাবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৪ বাসযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলায় একটি যাত্রাবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত পরিচয় একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৪ বাসযাত্রী। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শাহেপ্রতাব পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ইমরান (১৫), আকরাম (১৫), তৌশিদ (১৬), শরীফা (২২), জসিম উদ্দীন (২৫), মোস্তফা (৪০), ফায়েজ উদ্দীন (৫০), তৌহিদুল (২২), পিয়ার উদ্দীন (৭০), খুকী (১৪), আবুল হোসেন (২৫), রফিকুল ইসলাম (১৬), নুর জাহান (৫০) ও আরশোদা বেগমকে (৫৫) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সার্জেন্ট মনির হোসেন জানান, ভৈরব থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পুলিশ লাইনের সামনে দ্রুত গতিতে একটি গতিরোধক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে নরসিংদী দমকলের ডুবুরিরা পানির নিচে বাসে তল্লাশি চালিয়ে অজ্ঞাত পরিচয় তরুণের (২২) লাশ উদ্ধার করে। পরে রেকার দিয়ে বাসটি উদ্ধার করে নরসিংদী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.