২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮৩টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশা উপজেলায় একটি বাগানের ১৮৩টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

নওগাঁ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলায় একটি বাগানের ১৮৩টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার জাদুডাংগা এলাকার সাড়ে ৪ বিঘা জমির ওপর করা বাগানটির গাছগুলো কেটে ফেলা হয় বৃহস্পতিবার রাতে। বাগানটির মালিক পোরশা গ্রামের লম্বাবাড়ির মোজাম্মেল হক শাহ। তিনি সাংবাদিকদের জানান, তিন বছর আগে তিনি বাগানটি করেছেন। ইতোমধ্যে গাছগুলো বড় হয়ে উঠেছিলো। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মোজাম্মেল ধারণা করছেন। পোরশা থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তারা শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.