২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাত গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

মাদারীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাত গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সামসুন্নাহার (২) একই উপজেলার কাঠালবাড়ি গ্রামের নান্নু হাওলাদারের মেয়ে। সামসুন্নাহারের বাবা নান্নু হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বুধবার তার স্ত্রী সামসুন্নাহারকে নিয়ে তার বাবার বাড়ি চরজানাজাত গ্রামে বেড়াতে যায়। সকালে খেলতে গিয়ে নানা বাড়ির পাশে ডোবায় পড়ে সামসুন্নাহার মারা যায়। পরে বেলা ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭১২ঘ.