২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভ টিজিং: উত্তরায় স্কুল শিক্ষক গ্রেপ্তার

এবার ইভ টিজিংয়ের অভিযোগে রাজধানীর উত্তরায় এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ইভ টিজিংয়ের অভিযোগে রাজধানীর উত্তরায় এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা সেন্ট্রাল স্কুলের শিক্ষক মজিবর রহমানকে (২৮) বৃহস্পতিবার বেলা চারটায় নর্থ টাওয়ার বিপণী বিতান থেকে গ্রেপ্তার করা হয়। উত্তরা থানার উপ-পরিদর্শক এমরান হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিপণী বিতানে এক মহিলা কেনাকাটা করার সময় মজিবর মোবাইল ফোনে তার ছবি তুলছিলেন। মহিলা এর প্রতিবাদ জানালে মজিবর অশালীন মন্তব্য করেন। এ সময় ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। এরপর তারা ওই স্কুল শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৫৬ ঘ.