২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্লাটিনাম জুবিলী জুট মিলে অগ্নিকাণ্ড

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের কাটিং অ্যান্ড ব্যাচিং ইউনিটে বুধবার দুপুরে আগুন লেগে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 08:17 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

খুলনা, অগাষ্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের কাটিং অ্যান্ড ব্যাচিং ইউনিটে বুধবার দুপুরে আগুন লেগে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্লাটিনাম জুবিলী জুট মিলের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে মিলের কাটিং বিভাগে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ব্যাচিং বিভাগে ছড়িয়ে পড়লে কারখানার নিরাপত্তা কর্মীরা অভ্যন্তরীণ হাইড্রেন পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তিনি জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের দুইট ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপ-ব্যবস্থাপক মোস্তফা কামাল আরো জানান, কারখানার ভারপ্রাপ্ত প্রকল্প প্রধান মো. শাহজাহান আলী অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হিসাব বিভাগের প্রধান শেখ মো. মহিউদ্দিনকে। অন্য দুই সদস্য হলেন উপ-ব্যবস্থাপক (উৎপাদন) মো. মোতালেব খান ও উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. মোস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪১২ ঘ.