গাজীপুর, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্যুতের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী।
সোমবার বেলা ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত এক ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে ওই বাজারের দু'পাশে ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাঘের বাজার এলাকার বাসিন্দা বাবুল হোসেন প্রধান বলেন, দিনে-রাতে ১০/১২ঘন্টা লোডশেডিংয়ের ফলে অতিষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
মাওনা-চৌরাস্তা হাইওয়ে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধকারীরা মাওনা-চৌরাস্তা আঞ্চলিক বিদ্যুত কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিনের অপসারন ও সার্বক্ষণিক বিদ্যুত সরবাহের দাবিতে মহাসড়কে মিছিল ও সভা করে। এ সময় যানবাহন চলাচলেও বিঘ
bdnews24