বগুড়া, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের মালতিনগর এলাকায় যুবলীগকর্মী রিপন খুনের ঘটনায় একটি মামলা হয়েছে।
শনিবার গভীর রাতে রিপনের মা রোমেনা বেওয়া বাদি হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে মামলাটি করেন বলে ওসি এ কে এম খালেকুজ্জামান জানান।
এর আগে সন্ধ্যায় গত প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে যুবলীগ কর্মী রিপনকে (৩৮) হত্যা করে।
মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির সদস্য ও বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার, তার ছোট ভাই শান্ত, একই এলাকার শিমুল, প্রবাল, বাদল, শৈবাল, দিলদার, বাপ্পী, আমিনুল পাগলা, সোহেল ও কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24