২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ছাত্রশিবির সভাপতি আটক

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নিকারিপাড়া থেকে রোববার সকালে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম হাসানকে (২৬) পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 08:03 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

বাগেরহাট, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নিকারিপাড়া থেকে রোববার সকালে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম হাসানকে (২৬) পুলিশ আটক করেছে। ইব্রাহিম হাসান পিরোজপুর কবরখানা ফাজিল মাদ্রাসার ছাত্র। তার পিতা নূরুল ইসলাম বাগেরহাট শহরের খারদ্বার জামে মসজিদের ইমাম। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে। সে পরিবারের সাথে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় বসবাস করে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমান আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ইব্রাহিম তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পুলিশের অভিযানের সময় সেখানে উপস্থিত অপর ছয়-সাত জন পালিয়ে যায়। ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমান আলী জানান, তার বিরুদ্ধে কোন থানায় মামলা আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোল্লা আব্দুল ওয়াদুদ পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, ইব্রাহিম হাসানসহ চার-পাঁচ জন মিলে তার বাসায় ব্যবসায়িক আলোচনা করছিলো। এ সময় কোনো অভিযোগ ছাড়াই পুলিশ তার বাড়িতে হানা দিয়ে ইব্রাহিমকে ধরে নিয়ে যায়। বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে বসে ইব্রাহিম হাসানও সাংবাদিকদের কাছে একই কথা বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪০২ ঘ.