২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ঝিনাইদহে কলেজছাত্রকে অপহরণ

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রাম থেকে শনিবার রাতে সাইদুল ইসলাম (২৫) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 06:50 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রাম থেকে শনিবার রাতে সাইদুল ইসলাম (২৫) নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী। সাইদুলের পিতার নাম মনছুর আলী বিশ্বাস। সাইদুলের দুই ভাই আমেরিকা প্রবাসী। তারা গ্রামের একটি ধনাঢ্য পরিবার। হরিণাকুন্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম অপহরণ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত দেড়টার দিকে ৮-১০ জনের একদল অস্ত্রধারী বাড়িতে ঢুকে সাইদুলের বড় ভাই ওহিদুল ইসলামকে ডাকাডাকি শুরু করে। সাইদুল ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে ধরে চোখ বেঁধে ফেলে। তারপর তাকে নিয়ে রওনা দেয়। ওসি জানান, গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা সন্ত্রাসীদের পিছু পিছু প্রায় আধা কিলোমিটার যায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে ভয় দেখালে তারা সন্ত্রাসীদের অনুসরণ না করে ফিরে আসে। ওসি আরও জানান, রোববার সকালে মোবাইল টেলিফোনে সন্ত্রাসীরা সাইদুলের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। পুলিশ বা র‌্যাবকে একথা জানালে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে ওসি বলেন, "সাইদুলকে উদ্ধারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৮ ঘ.