গাজীপুর, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারাবীহ'র নামাজ পড়তে না দেওয়ার প্রতিবাদে গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
তবে এসময় কোনো যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাবীহ নামাজ পড়ার সময় ও সুযোগ না দেওয়ার প্রতিবাদে রাত সোয়া ১০টার দিকে চান্দনা চৌরাস্তার ক্রাউন গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
প্রায় ২০ মিনিটের মতো অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষ প্রতিদিন রাত সাড়ে ৮টায় তারাবীহ্ নামাজের বিরতি দেওয়া হবে বলে ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০০০৯ ঘ.
bdnews24