২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

পোস্টার লাগানোর সময় চট্টগ্রাম নগরী থেকে শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোস্টার লাগানোর সময় চট্টগ্রাম নগরী থেকে শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার পারভেজ ও মো. হাবিবুল্লাহ। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাতে নগরীর প্রবর্তক মোড়ের সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তারা সংগঠনের পোস্টার লাগাচ্ছিল। ওসি জানান, ওই সময় তাদের সংগঠনের আরো দুই সদস্য পালিয়ে যায়। তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের ১৩টি পোস্টার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমইউএস/এমএসবি/১৮৫৮ ঘ.