ঠাকুরগাঁও, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নেকমরদ-বালিয়াডাঙ্গী সড়কে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক রিকশাভ্যান চালক মারা গেছেন।
নিহত রফিকুলের (৩৫) বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বালাপাড়া গ্রামে।
বালিয়াডাঙ্গী থানার ওসি গোলাম সারোয়ার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী বাসটি পিছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ভ্যান চালক রফিকুল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে ওসি সারোয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24