২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আখাউড়ার যাত্রা শুরু

আট বছর পর পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আখাউড়া স্থলবন্দর কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 05:45 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছর পর পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আখাউড়া স্থলবন্দর কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রপ্তানিমুখী এ স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আখাউড়া স্থলবন্দর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আখাউড়া-কসবা এলাকার সংসদ সদস্য শাহ আলম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান সহ প্রমুখ বক্তব্য রাখেন। আখাউড়া স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে রয়েছে ত্রিপুরার আগরতলা পৌরসভার রামনগর এলাকা। প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু হওয়ায় উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশি পণ্য রপ্তানির পথ আরো সুগম হলো। এতে ভারত-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, বেনাপোল বন্দর হচ্ছে আমদানি নির্ভর। আর আখাউড়া স্থলবন্দর রপ্তানিমুখী। তাই আখাউড়া স্থলবন্দরের উন্নয়নে যা যা করা দরকার সরকার তাই করবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শুল্ক স্টেশনকে ২০০২ সালের ১২ জানুয়ারি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। তবে অবকাঠামোসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় তখন পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এরপর ২০০৫ সালের ১১ অগাস্ট স্থলবন্দরটির উন্নয়নে 'প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট'-এর অধীনে তালিকাভুক্ত করা হয়। এ প্রকল্পের ন্যূনতম সম্ভাব্য ব্যয় ধরা হয় আট কোটি ৭৫ লাখ টাকা। স্থলবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বন্দরটির ভূমি উন্নয়ন ও প্রাথমিক অবকাঠামো নির্মাণ করেছে। এ বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়াহিয়া স