২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেহরী-ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রথম রোজায় সেহরীর সময় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি সেই সঙ্গে সরকারকে হেয় প্রতিপন্ন করতে কেউ যদি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটিয়ে থাকে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রথম রোজায় সেহরীর সময় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় তার জ্বালানি উপদেষ্ট তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। শেখ হাসিনা এসময় তাদের কাছে জানতে চান, সেহরীর সময় দেশের বিভিন্ন স্থানে কেন বিদ্যুৎ ছিলনা ? প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী আরো জানান, এসময় শেখ হাসিনা তাদের নির্দেশ দেন যে, সেহরী ও ইফতারের সময় যেকোনো পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৩৩ ঘ.