বাগেরহাট, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার মৌপুরা গ্রামের একটি আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মনিন্দ্রনাথ বিশ্বাস (৪২) নামের নিহত এই ব্যক্তির বাড়ি নড়াইলের নড়াগাতি উপজেলার কাশিপুর গ্রামে। তিনি নসিমন (স্থানীয় যান্ত্রিক যান) চালক।
তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা নসিমনটি নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন আখক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মনীন্দ্রনাথের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় নিহতের বড় ভাই মনোরঞ্জন বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
bdnews24