২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিইপিজেডে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের শের-ই বাদল (৩০)। তিনি সিইপিজেড সংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল লতিফ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে এমইবি গ্র"পের প্রতিষ্ঠান তারেক-আজিম টেক্সটাইল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে বাদল প্রডাকশন ম্যানেজারের কক্ষে যাওয়ার সময় কাঁচের দরজার সাথে সজোরে ধাক্কা খায়। এ সময় দরজা ভেঙ্গে বাদলের মাথা ভাঙা কাঁচের সাথে আটকে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। ওসি জানান, দুর্ঘটনার পরপরই কর্তৃপক্ষ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫০৯ ঘ.