২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধ খুন

জেলার সদর উপজেলার কাজীপাড়া গ্রামে বুধবার রাতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সদর উপজেলার কাজীপাড়া গ্রামে বুধবার রাতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলাপ হোসেন (৬০)। সদর থানার ওসি আহসানুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা গোলাপের ঘরে তার জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাপের দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আহসানুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩১২ ঘ.