ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
এনটিআরসিএ গত ২৬ জুন বেসরকারি সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসার এবতেদায়ী প্রধান, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক (ভাষা) ও ক্বারি পদে যোগ্যপ্রার্থী নিবন্ধনের জন্য পরীক্ষা নেয়।
দৈনিক পত্রিকা, এনটিআরসিএ এর ওয়েবসাইট (www. ntrca.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লি. এর মোবাইল মেসেজের মাধ্যমে ফল পাওয়া যাবে।
এনটিআরসিএ এর ওয়েবসাইটে রক্ষিত পিডিএফ হতে ডাউনলোড করে ফল প্রিন্ট নেওয়া যাবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।
সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসার চারটি বিষয়ে ৬৯৩৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/০৯০০ ঘ.
bdnews24