২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় 'নকল মদ' তৈরির কারখানা

ভোলার লালমোহনের ডাওরী বাজারে বুধবার একটি 'নকল মদ' তৈরির কারকানা আবিষ্কার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ভোলা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনের ডাওরী বাজারে বুধবার একটি 'নকল মদ' তৈরির কারকানা আবিষ্কার হয়েছে। সেখান থেকে পুলিশ গোপাল (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ডাওরী বাজারের পাশের পূর্ব চরলক্ষ্মী গ্রামের দেওয়ান বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে নকল মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হয়। অন্যরা পালিয়ে গেলেও মূল ব্যক্তি গোপালকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি'র ওসি সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত গোপাল দীর্ঘদিন ধরে নকল মদ তৈরি করে বিদেশি লেবেল লাগিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। লালমোহন থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.