২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ স্কাউটসের লটারির ড্র স্থগিত

বাংলাদেশ স্কাউটসের লটারির ড্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 04:48 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্কাউটসের লটারির ড্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার বিকালে স্বেচ্ছাসেবী এই সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১১ অগাস্ট এ লটারির ড্র হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লটারির ড্র অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। গত ৮ জুন এর টিকেট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ লটারিতে মোট ৪৪ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে। টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৪ ঘ.